1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালী উপজেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন, স্বাস্থ্য ও কৃষি সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৯৫২ জন পড়েছেন

বাঁশখালী উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও কর্মহীন মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সামগ্রী এবং উপজেলার ইউনিয়ন কমিটি কিনিকে নেবুলেজার ও গ্লোকো মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ে সেলাই মেশিন, কৃষি যন্ত্রপাতি ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শফিউর রহমান মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক। এ সময় ডা: শুভাশীষ এিপাটি, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাদত হোসেন তানজু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনজুর আলম, মোহাম্মদ সবুর, নুরুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বলেন, উপজেলা পরিষদের অর্থায়নে ২৬ জন মহিলাকে সেলাই মেশিন, ৭৫ জনকে কৃষি সামগ্রী, ৭০টি কমিউনিটি কিনিকে নেবুলেজার ও গ্লোকো মেশিন বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দরিদ্র জনগোষ্ঠীর মান উন্নয়নে সেলাই মেশিন, চিকিৎসা সেবার জন্য নেবুলেজার ও গ্লোকো মেশিন এবং কৃষকদের জন্য কৃষি সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এ উন্য়নমুলক কর্মকান্ড গুলো চালিয়ে যাচ্ছে বাঁশখালী উপজেলা পরিষদ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies