1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

জাতির জনকের স্বপ্ন আজ বাস্তবে রুপ নিয়েছে -এমপি মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ১১৩০ জন পড়েছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা উপজেলা পরিষদ মাঠে বুধবার বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো.কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন সিকদার,চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী,মাষ্টার শামসুল আলম ছিদ্দিকী, জিল্লুল করিম শরীফি, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, নজরুল ইসলাম, বেদার উদ্দিন তালুকদার,সাদুর রশিদ, টুটুন চক্রবর্তী, নুর মোহাম্মদ আজাদ, শিহাবুল হক সিকদার, মাহাবুবুর রহমান, জসীম হায়দার, ভিপি শামসুল আলম, আবু নোমান চৌধুরী, ফৌজুল কবির, জাহাঙ্গীর আলম, পৌরসভা যুবলীগের আহবায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ, মাহামুদুল ইসলাম,কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি, ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন, মিজান সিকদার, ইফতেখার হোসেন বাবু, সাইফুল ইসলাম,নাঈমুদ্দিন মাহফুজ, ইমরুল হক চৌধুরী ফাহিম, মিজান তালুকদার, ফৌজুল মুবিন, মিজানুর রহমান, শাহ জিহান, ওবাইদুর ইসলাম, শাহীনুল ইসলাম বাহাদুর প্রমুখ। সভায় প্রধান অতিথি সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল এদেশ একটি ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার। আজকে জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’পাকিস্তানী হানাদার গোষ্টি চেয়েছিল জাতির জনককে হত্যা করলে এদেশ পঙ্গু হয়ে যাবে কিন্তু মাননীয় প্রধান শেখ হাসিনা বিশ্বে দরবারে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিনত করেছে। জাতির জনকের জন্মশত বার্ষিকী সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং জন্মদিনের কেক কেটে সবাইকে খাওয়ান এমপিসহ দলীয় নেতাকর্মীরা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies