1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

বাঁশখালীতে শিক্ষাবিদ প্রফেসর এস এম আইয়ুবের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৭৬৩ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা শিক্ষাবিদ প্রফেসর এস এম আইয়ুবের সংবর্ধনা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। বাঁশখালী দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমেদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক মো: ইউনুস তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এতে প্রধান আলোচক হিসেবে হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ দবির উদ্দীন খান, সংবর্ধিত অতিথি ছিলেন হাজেরা তুজ বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আইয়ুব, বিশেষ অতিথি হিসেবে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমদ, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারী, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইবনে আমিন, প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা গাজী জাহেদ আকবর জেবু, ব্যাংক কর্মকর্তা কবি নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় বক্তারা বলেন, ‘যেখানে গুণীদের কদর নেই, সেখানে গুণীরা জন্মায় না। তাই প্রফেসর এস এম আইয়ুবের মতো গুণীজনদের সম্মানিত করাটা আমাদের সকলের কর্তব্য। সমাজে এস এম আইয়ুবরা সম্মানিত হলে আরো অসংখ্য এস এম আইয়ুবের জন্ম হবে।’ প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলে দেশ এগিয়ে যাচ্ছে। কাজেই উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমার মতো লোক এমপি না হলেও কিছু হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে, দেশ পিছিয়ে যাবে।’ তিনি গুনীজনদের সন্মানএবং এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে কাজ করার আহবান জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies