1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

বাঁশখালীর চেয়ারম্যান গোল্ডকাপে ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ১১৯৩ জন পড়েছেন

বাঁশখালী চাম্বল ফুটবল একাডেমি আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বাঁশখালী ফুটবল একাডেমী ট্রাইব্রেকারে ৬-৫ গোলে নাপোড়া শেখেরখীল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১২ মার্চ) বিকালে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। পুরস্কার বিতরনী অনুষ্টানে চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্টিত খেলায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, জিল্লুল করিম শরীফি, এডভোকেট তোফাইল বিন হোছাইন, মো: হামিদ উল্লাহ, এডভোকেট রায়হাদ চৌধুরী রনি, বাঁশখালী থানার এস আই নাজমুল হক রনি, দীপক কুমার সিংহ, প্রদীপ চক্রবর্তী,অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রাম, মাওলানা আকতার হোছাইন, মাহমুদুল ইসলাম, মিহবাউল হক চৌধুরী বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাফর ইকবাল, ক্রীড়া সংগঠক প্রকাশ বড়ুয়া, হিমেল বড়ুয়া বাপ্পা, আব্দুল আজিজ, গিয়াস উদ্দিন, ইছমাইল চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ তারেক, বিনয় ভ’ষন নাথ, সাইফুল আজম, স্বরুপ দেবনাথ, ইফতেখার হোসেন বাবু,সহ চাম্বল ফুটবল একাডেমির সদস্যরা।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবদুল হান্নান মিরন, সহকারি ছিলেন হেলাল উদ্দিন টিপু, প্রনব দেবদাশ। খেলায় টুর্ণামেন্টের শ্রেষ্ট খেলোয়াড় নির্বাচিত হন মিনহাজ উদ্দিন, সেরা গোলদাতা জয় বড়ুয়া, সেরা খেলোয়াড় মো: ইয়াছিন। টুর্ণামেন্টের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল বাঁশখালী ফুটবল একাডেমীকে ট্রফি ও ১ লক্ষ টাকা প্রাইজ মানি এবং রার্নাস আপ দল নাপোড়া শেখেরখীল একাদশকে ট্রফি ও ৭০ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।
খেলায় প্রধান অতিথি বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ত্ব দিয়েছেন। যারা খেলাধুলা করে তারা কখন অন্যায় কাজে জড়ায় না মাদক থেকে বিরত থাকে। টুর্ণামেন্ট কমিটিকে খেলাধুলার উন্নয়ন পদক্ষেপ গ্রহন ও সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies