1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ পাচ্ছে ৭ হাজার ৪শত পরিবার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৮২৮ জন পড়েছেন

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা, রমজানের ঈদ উপলক্ষে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী হিসেবে এ নগদ অর্থ প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ পাচ্ছে বাঁশখালীর ৭ হাজার ৪ শত দুঃস্থ পরিবারকে ৩৭ লক্ষ টাকা। যা বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী শুক্রবার পুঁইছড়ি এবং কাথরিয়ায় বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বাঁশখালীর ১৪টি ইউনিয়নে ৫শত পরিবার করে এবং পৌরসভায় ৪শত পরিবার মিলে ৭ হাজার ৪শত পরিবারকে পর্যায়ক্রমে আগামী ৩ মের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী হিসেবে এ নগদ অর্থ প্রদান করা হবে উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়। এদিকে পুঁইছড়ি ইউনিয়ন ও কাথারিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলতানুল গণি চৌধুরী লেদু মিয়া, কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান চৌধুরী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies