1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে উন্নয়ন ও আইন শৃঙ্খলা সভায় অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৯৮২ জন পড়েছেন

বাঁশখালী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা অফিসার্স কাব হলরুম মিলনায়তনে আলোচনায় সভায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি (এস,আই) নাজমুল হক, পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান-উল-গণি চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, কালীপুর ইউপি চেয়ারম্যান আ.ন.ম শাহদাত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীন, কাথরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী,প্রমূখ। বক্তারা বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে সকলকে চলাফেরা করার জন্য আহবান জানানো হয়। এছাড়াও পবিত্র রমজান মাসে এলাকার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক বজায় রাখার জন্য নির্দেশনা দেন। আইন শৃংখলা সমন্বয় সভার পর উপজেলার মাসিক উন্নয়ন সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা মায়মুনুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা দোলোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন । সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ঈদ উপহার জেলা প্রশাসন কার্যালয় থেকে বিতরণকৃত ১৪ ইউনিয়নে ৭ হাজার ও পৌরসভায় ৪ শত পরিবারের মাঝে ৫শত টাকা হারে নগদ টাকা বিতরণের জন্য প্রদান করা হয়েছে বলে অবহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies