1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বাঁশখালী‌তে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী

বাঁশখালীর চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সংবাদ দাতা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৯৫৪ জন পড়েছেন

বাঁশখালী চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল (বৃহস্পতিবার) অনুষ্টিত হয়। চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে চেয়ারম্যানের বাস ভবনে অনুষ্টিত দোয়া মাহফিল কোরান তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন কারী মৌলানা আবুল কাসেম ও মৌলানা আবদু রহিম। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ জোনাইদ এর সঞ্চালনায় মাহফিলের শুরুতে আলোচনায় অংশ নেন শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন তালুকদার, চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সিফারুল আজম (বাদুর), মাষ্টার আবদুল আজিজ, মিছবাউল ইসলাম চৌধুরী ও সরল ইউনিয়নের ইউপি সদস্য রশিদ আহমদ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারন জনগন উপস্থিত ছিলেন। চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, যার ফলে আজ শেখেরখীল ইউনিয়নের বেড়িবাঁধ সহ কয়েক কোটি টাকায় উন্নয়ন মুলক কাজ করার সুযোগ হয়েছে। এ এলাকার অধিকাংশ সড়ক পাকা করা সহ বহু উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা করা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাঁশখালীর উন্নয়নের কান্ডারী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর আন্তরিকতার কারণে। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আস্থাভাজন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর স্বপ্ন বাঁশখালীকে আধুনিক বাঁশখালীতে রুপান্তরিত করা। তারাই ধারাবাহিকতায় সারা বাঁশখালী জুড়ে শত শত কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies