1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

বাঁশখালীতে কম্প্যাশন ইন্টারন্যাশনাল এর খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৭৯১ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে গরীব অসহায় ১শ’ ৮০ শিশু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এনজিও সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় সংস্থার উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে অংশগ্রহণ করেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও র্ভাচুয়ালে অংশগ্রহণ করেন ‌SALT Trust Bangladesh এর চেয়ারম্যান হিউবার্ড অজয় মিত্র। এ সময় উপস্থিত ছিলেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাঁশখালী উপজেলা প্রকল্প ব্যবস্থাপক ছোটন দে, হিসাব রক্ষক রিটা দে, সমাজকর্মী সরোজ দে ও মুক্তা বাড়ৈ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বর্তমান করোনা মহামারীতে বিশেষ করে গরীব অসহায় লোকজন কর্মহীন হয়ে সবচেয়ে বিপাকে পড়েছে। তাই গরীব অসহায় লোকজনদের সহযোগিতা প্রদানের জন্য কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে।’ বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, সাবান ও মাস্ক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies