1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

বাঁশখালীর ছনুয়ায় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ পেল ৫০০ পরিবার

সংবাদ দাতা
  • প্রকাশিত : সোমবার, ৩ মে, ২০২১
  • ৮৬৪ জন পড়েছেন

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার বাঁশখালীর সর্ব দক্ষিনের ছনুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫০০ পরিবারকে এই মানবিক সহায়তা নগদ অর্থ প্রদান করা হয়। ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম হারুনুর রশিদের সভাপতিত্বে এতে ট্যাগ অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, ইউনিয়ন পরিষদের সচিব অরুণ জয় ধর সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা নগদ অর্থ প্রদান কালে ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ বলেন, করোনা কালীন সময়ে সাধারন অসহায় মানুষ কষ্টে দিন যাপন করছে। তাদের প্রতি ভালবাসার উপহার স্বরুপ মাননীয় প্রধানমন্ত্রী নগদ অর্থ সহায়তা করছেন। করোনার নিয়মনীতি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান এবং যে কোন দু:সময়ে পাশে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies