1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীতে ৩৯০ জন খামারী পেল গো খাদ্য

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৭৪৪ জন পড়েছেন

বাঁশখালী উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় বাঁশখালী উপজেলার ৩৯০ দরিদ্র ও অসহায় দুস্থ খামারীদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়। গতকাল শনিবার কালীপুর ইউনিয়ন পরিষদে কালীপুর,বাহারছড়া, কাথরিয়া,সাধনপুর খানখানাবাদ, পুকুরিয়া এলাকার খামারিদের মাঝে গো খাদ্য বিতরন করা হয়। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজীসহ দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গো খাদ্য বিতরণ কালে প্রধান অতিথি বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান সরকারে জনগনের পাশাপাশি পশু পাখিও যাতে খাদ্য সমস্যায় না পড়ে তার জন্য এ ব্যবস্থা গ্রহন করেছে। তিনি সবাইকে স্বাস্থ্য নীীত মেনে চলার আহবান জানান। জানা যায়,এর আগে অপরাপর ইউনিয়নের খামারীদের উপজেলা পরিষদ মাঠ থেকে এ গো খাদ্য বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অগ্রাধিকার ভিত্তিক তালিকার মাধ্যমে প্রকৃত খামারিদের মাঝে এ গো খাদ্য বিতরণ করা হয়। গো খাদ্যের মধ্যে ছিলো ১০ কেজি ভূসি, ১০ কেজি খৈল, ১০ কেজি চালের গুড়া ও ১০ কেজি চিটাগুড় সহ অন্যান্য সামগ্রী রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies