1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে আবারো ৪০ গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৮২৯ জন পড়েছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে এবার ৪০ ভূমিহীন গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ ২০ জুন হস্তান্তর করা হবে। ঐ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গৃহহীন দের নতুন গৃহ হস্তান্তর করবেন বলে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী জানান। এর আগে বাঁশখালী পৌরসভার পুর্ব জলদী দিঘীর পাড় এলাকায় ২৫ পরিবারকে ইতিমধ্যে পুনর্বাসন করা হয়েছে। এবার বাঁশখালীর পুকুরিয়া নাটমুড়া এলাকায় দুটি ধাপে ২৬ এবং ১৪টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী। তিনি আরো বলেন প্রতিটি গৃহে ইটের দেওয়াল, কংক্রিটের মেঝে এবং রঙ্গিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শয়ন কক্ষসহ একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।’ যার নির্মান ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা করে। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ২৬টি নতুন গৃহের মধ্যে সরকারি তহবিল থেকে ২২টি এবং বাকী ৪ টি উপজেলা বিসিএস এডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশন ১টি, উপজেলা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ১টি, মাধ্যমিক, দাখিল ও কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ১টি, সরকারি প্রাথকি বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ১টি কর্তৃক নিমার্ণে ব্যয় ভার প্রদান করেন। অপরদিকে ১৪টি ঘর মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর উপহার এর দ্বিতীয় প্রকল্পের। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। তারই লক্ষে বাঁশখালীতে প্রথম পর্বের ২৬টি এবং দ্বিতীয় ধাপের ১৪ টি মিলে আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ নতুন গৃহ হস্তান্তর করবেন বলে জানান । সব মিলে মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে বাঁশখালীতে মোট ৬৫ টি গৃহ পাবে ভূমিহীন গৃহহীনরা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies