1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রদর্শনী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৯২৫ জন পড়েছেন

“পুষ্টি মেধা,দারিদ্র বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ শ্লোগানকে সামনে রেখে বাঁশখালীতে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে উদ্যোগে শনিবার (৫ জুন) প্রদর্শনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থাায়ী কমিটির সদস্য চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া। এতেবিশেষ অতিথি উপস্থিাত ছিলেন,বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজিজুর ইসলাম,বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, এস আই নাজমুল হক জয়, এস আই আকতার হোসেন,পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোসাইন পৌরসভা যুবলীগের আহবায়ক মো: হামিদ উল্লাহ, মাওলানা আক্তার হোসেন, যুবলীগ নেতা খুরশীদুল হক প্রমুখ। প্রর্দশনীতে প্রধান অতিথি সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিবলেন, বর্তমান সরকার দেশের প্রাণিজ আমিষের মাধ্যমে পুষ্টি চাহিদা পুরনের জন্য কাজ করে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় দেশে আজ বিভিন্ন ধরনের পশু পাখি পালন করে আতœনির্ভরশীল হচ্ছে অনেকে। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ডাঃ তানজীর হোসেন চৌধুরী। অনুষ্টানে ৫০ টি প্রদর্শনীতে বাঁশখালী উপজেলার খামারীরা উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁঢ়, মহিষ, ছাগল, ভেড়াা, হাঁসমুরগি, শৌখিন পাখি (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু), ঘারল, ব্ল্যাক বেঙ্গল ছাগল, প্রাণী প্রযুক্তি, বিভিন্ন দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা প্রভৃতি), মাংস,রাজ হাঁস, প্রক্রিয়াজাত পণ্য ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্টানে আগত সকল দর্শনার্থীদের দুধ ও সিদ্ধ ডিম পরিবেশন করা হয়। প্রথম বারের মত অনুষ্টিত এ প্রদর্শনীতে অংশগ্রহন কারি সবাইকে পুরস্কৃত করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies