1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী পৌরসভায় ঈদুল আজহায় অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ জাপানের নিগাতা শহর ও Rissho Kosei-kai-এর প্রতিষ্ঠাতা বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা বাঁশখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত বাঁশখালীতে “ভূমিসেবা মেলা” উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরো’র মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া জাপানের মিনোবুসান কুওনজি মন্দির জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন

বাঁশখালীর ছনুয়ায় ১৭৮১ পরিবারের মাঝে ঈদুল আযহার চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১১৪১ জন পড়েছেন

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে । বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় ২৯,০৯৩টি কার্ডের বিপরীতে ২৯০.৯৩ মে.ট. চাল (পরিবার প্রতি ১০কেজি) ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ১৪ টি ইউনিয়নে ৪৫৬৯টি পরিবারের জন্য ৪৫ লক্ষ ৬৯ হাজার টাকা (পরিবার প্রতি ১০০০) করে প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.হারুনুর রশিদের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্টিত হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপ-সহকারি কৃষি কর্মকর্তা এম. শহীদ উল্লাহ সিকদার, ইউপি সচিব অরুন জয় ধর, সহ সকল ইউপি সদস্য ও দায়িত্বশীল কর্মকর্তারা প্রমুখ। ঈদ-উল-আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায়চাউল বিতরণকালে চেয়ারম্যান মো. হারুনুর রশীদ বলেন, ‘বর্তমান সরকার গরীব অসহায় লোকজনদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ছনুয়া ইউনিয়নে করোনা সহ দুর্যোগে ক্ষতিগ্রস্থও অসহায় ১৭৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে।’

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের ন্যায় বাঁশখালীতেও প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফ চাউল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় উপজেলার পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে ২৯,০৯৩টি কার্ডের বিপরীতে ২৯০.৯৩ মে.ট. চাল (পরিবার প্রতি ১০কেজি) ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ১৪ টি ইউনিয়নে ৪৫৬৯টি পরিবারের জন্য ৪৫ লক্ষ ৬৯ হাজার টাকা (পরিবার প্রতি ১০০০) করে প্রদান করা হবে।

এদিকে একইভাবে সরল ইউনিয়ন,পৌরসভা, পুঁইছড়ি ইউনিয়ন, শেখেরখীল ইউনিয়ন. চাম্বল ইউনিয়ন, গন্ডামারা ইউনিয়ন, শীলকুপ ইউনিয়ন, বৈঁলছড়ি ইউনিয়ন, কাথরিয়া ইউনিয়ন, কালীপুর ইউনিয়ন, বাহারছড়া ইউনিয়ন,সাধনপুর ইউনিয়ন, খানখানাবাদ ইউনিয়ন,পুকুরিয়া ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies