1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম জেলা পরিষদের বাঁশখালীতে খাদ্য সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৭৮২ জন পড়েছেন

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে করোনা কালীন সাধারন জনগনের মাঝে খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীর চাম্বল ইউননিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্টিত হয়। সোমবার দুপুরে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অন্ষ্টুানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শাহিদা আক্তার জাহান, ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অন্ষ্টুানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। তারই অংশ হিসাবে বাঁশখালীতে অনেক রাস্তা ঘাট ও শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে জেলা পরিষদের মাধ্যমে। উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলায় করোনা কালিন দুর্গত ১৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ১ কেজি খেসারি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল ও ২ টি করে সাবান প্রদান করা হচ্ছে। বাঁশখালীতে ৪০০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies