1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

বাঁশখালী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ও আইসোলেশন উদ্বোধন করলেন এমপি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬৫০ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী হাসপাতালে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর নিজস্ব অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন সহ ২০ বেড়ের আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন শনিবার বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউল রহমান মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের সর্ম্পকিয় সংসদীয় কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সফিউল কবীর, ডাঃ শ্যামলী দাশ, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী, সরলের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুরের চেয়ারম্যান এডভোকেট আ,ন,ম শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল্ ইসলাম, খানখানাবাদের চেয়ারম্যান মোঃ বদরুদ্দিন চৌধুরী. শেখেরখীলের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সিকদার,মেড়িকেল অফিসার ডাঃ আসিফুল হক, ডাঃ সাওগত উল ইসলাম প্রমুখ। বাঁশখালী হাসপাতালের ডাঃ শাহিদ চৌধুরীর সঞ্চালনায় এবং ডাঃ শুভাশীষ ত্রিপাটির স্বাগত বক্তব্য এ সময় অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমি নামের জন্য নয়, সাধারন জনগনের পাশে থাকার আমার যে ইচ্ছে তারই বহিঃস্কার করার জন্য কাজ করে যেতে চাই। সারাদেশে করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকে চেষ্টা করেছি সাধারন মানুষের পাশে থাকার জন্য। তারই ধারাবাহিকতায় করোনা শুরুর প্রাক্কালে প্রথমে বেসরকারি হাসপাতালে নিজস্ব অর্থায়নে আইসোলেশন সেন্টার স্থাপন করেছিলাম। পরবর্তীতে আজকে হাসপাতালের নিরাপত্তার জন্য সিসি ক্যামরা এবং নিজস্ব অর্থায়নে ২০ বেড়ের সেন্ট্রাল অক্সিজেন সহ আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি যতদিন বেঁচে থাকব ততদিন সাধারন মানুষের পাশে থাকব এটাই আমার অঙ্গীকার।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies