1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বাঁশখালী‌তে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী হ্যামিলনের বাঁশীওয়ালা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ভূতের বারো পুত বাঁশখালী পৌরসভায় ঈদুল আজহায় অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ জাপানের নিগাতা শহর ও Rissho Kosei-kai-এর প্রতিষ্ঠাতা বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা

বাঁশখালীতে দুর্গাপূজায় ভোগ্যপণ্য ও এমপির ব্যক্তিগত অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৭০৫ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালীর ৮৪ টি সার্বজনীন এবং ১২৭টি টি ঘটপূজা মন্ডপে সরকারি ভাবে ভোগ্যপণ্য (প্রতিটি পুজামন্ডপে ৫০০ কেজি করে চাউল) এবং বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি মন্ডপে ১০ হাজার টাকা করে নগদ অনুদান বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ নবনির্মিত কার্যালয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে,ভোগ্য পণ্য বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় সম্পর্কিয় স্থায়ী কমিটির সদস্য বাঁশখালীর সাংসদ আলহাজ্ব স্তোফিজুর রহমান চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী এর সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মোঃ আজিজুল ইসলাম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও পুজা পরিষদের কর্মকর্তা তপন দাশ গুপ্ত, ডাঃ আশীষ কুমার শীল, টুটুন চক্রবর্তী, প্রদীপ কুমার গুহ, ঝুন্টু কুমার দাশ ,উত্তম কুমার কারণ, রাকেশ দাশ গুপ্ত, নন্দন শীল প্রমুখ। সভায় বক্তারা বলেন এক সময় পুজায় অল্প কিছু টাকা সরকারি ভাবে অনুদান প্রদান করা হতো, কিন্ত বর্তমান প্রতিটি পুজা মন্ডপে ৫০০ কেজি করে চাউল প্রদান করছে। সভায় প্রধান অতিথি বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বাঁশখালীর প্রতিটি দুর্গা পূজামন্ডপ আমি পরিদর্শণ করব এবং আমি সারাক্ষণ এলাকায় অবস্থান করে আপনাদের পাশে থাকব। তিনি বলেন পুজা চলাকালীন সময়ে যাতে কোন ধরনের বিশৃংখলা না হয় তার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে তদারকি করার আহবান জানান।

 

একইদিন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নিজস্ব বাসভবন সরলে প্রতিটি পূজামন্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি মন্ডপে ১০ হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করেন। তিনি পুজার্থীদের যে কোন সময়ে পাশে রয়েছে বলে জানান। এ সময় সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জিল্লূল করিম শরীফি, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোছাইন, সেলিম আকতার, পুজা পরিষদের কর্মকর্তা প্রদীপ কুমার গুহ,ঝুন্টু কুমার দাশ, রাজীব গুহ, শংকর ঘোষ, সজল দাশ,নন্দন শীল সহ প্রতিটি পুজামন্ডপের সভাপতি সম্পাদক সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies