1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

শেখ রাসেলের জন্মদিনে এমপি মোস্তাফিজ-সাম্প্রদায়িক অপশক্তিকে রুঁখে দেওয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৭২৯ জন পড়েছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা নবনির্মিত উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে সোমবার বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো.কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো.ইয়াছিন সিকদার, আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম শরীফি, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, টুটুন চক্রবর্তী, বেদার উদ্দিন তালুকদার, পৌরসভা যুবলীগের আহবায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ, শিহাবুল হক সিকদার, নুরুল আবছার চৌধুরী ঝান্টু, ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন, আবদুর রহমান, রোজিনা সুলতানা, জাহাঙ্গীর আলম, আবদুল অদুদ লেদু, উত্তম কারণ, আবদুল গফুর, দেবী রুদ্র, আবুল কালাম, সাইফুল আজম , ইমরুল হক চৌধুরী ফাহিম প্রমুখ।

সভায় প্রধান অতিথি সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, জাতির জনকের সর্ব কনিষ্ট সন্তান শেখ রাসেল বাাঁচার জন্য অনেক কাকুঁতি মিনতি করেছিল, কিন্ত ঘাতকের বুলেট তাঁেক বাঁচতে দিল না। আজ জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বজন হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি দলের সকল নেকাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে যারা দেশের উন্নয়ন চায় না তাদের প্রতিহত করার এবং সাম্প্রদায়িক অপশক্তিকে রুঁখে দেওয়ার আহবান জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies