1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

মানবিক সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৭৪৩ জন পড়েছেন

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূর্তি উৎসব উদযাপন উপলক্ষে ও আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে শুক্রবার বিকেলে ব্লাড ব্যাংকের এডমিন ফারুকুল ইসলাম জিসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি বাঁশখালী ব্লাড ব্যাংকের উপদেষ্টা বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন। অনুষ্টানের শুভ উদ্বোধন করেন ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসিফুল হক। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাঁশখালী ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রামের যুগ্ন সম্পাদক লায়ন মুনমুন দত্ত মুন্না, বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রতিষ্টাতা পরিচালক সজীব নমঃ শুভ, এ্যাডভোকেট মোহাম্মদ দিদারুল আলম, এ্যাডভোকেট আনিসুল ইসলাম, সমাজকর্মী কায়েস সরওয়ার সুমন প্রমুূখ। অনুষ্টানে বক্তারা বলেন, বাঁশখালী ব্লাড ব্যাংক বাঁশখালীর ইতিহাসে প্রথম ও একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন।যারা যে কোন মুহূর্তেই মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো সংগঠনটি বাঁশখালীর সর্বত্র মানবিক সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে। এ সংগঠন করোনাকালীন সময়ে মুমূর্ষ রোগীদের ফ্রি অক্সিজেন সেবা প্রতিনিয়ত রোগী ও সাধারন জনগনকে রক্ত দান করে আসছে। শতাধিক তরুণ যুবাদের নিয়ে সংঘটিত এ মানবিক সংগঠনের ৫ম বর্ষপূর্তিতে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্লাড ব্যাংকের পরিচালকদের ও সংশ্লিষ্ট মানবিক কাজে সহায়তা করা ও পাশে থাকায় গুণীজন ও সাংবাদিক সমাজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা বাঁশখালী ব্লাড ব্যাংকের কর্মকান্ডের ভুয়াসী প্রশংসা করেন এবং এ কর্মকান্ডে এগিয়ে যেতে সর্বাতœক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies