1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা বাঁশখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত বাঁশখালীতে “ভূমিসেবা মেলা” উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরো’র মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া জাপানের মিনোবুসান কুওনজি মন্দির জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন

বাঁশখালীতে সিপিপির স্বেচ্ছাসেবকদের মাঝে সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৬৭৩ জন পড়েছেন

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী’ বাঁশখালীর ১০টি ইউনিয়নে নতুন করে নেওয়া ৫ জন করে মহিলা স্বেচ্চাসেবকদের গিয়ার (ব্যক্তিগত সরঞ্জাম) প্রদান করা হয়। বাঁশখালী উপজেলা অফিসার্স কাবে মঙ্গলবার সকালে গিয়ার (ব্যক্তিগত সরঞ্জাম) প্রদান অনুষ্ঠান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী,বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী’(সিপিপি)র সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলাম। সিপিপির জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ স্বেচ্চাসেবক ও টিম লিড়ার কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিপির উপজেলা টিম লিড়ার মোহাম্মদ ছগীর, ইউনিয়ন টিম লিড়ার দেলোয়ার হোসেন, মোঃ হারুনুর রশিদ,আবুল হোসেন ও অফিস সহায়ক মিটু কুমার দাশ সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাঁশখালীর ১০টি ইউনিয়নে ৭১টি ইউনিটে ১৪২০ জন স্বেচ্চাসেবক রয়েছে। তার মধ্যে নতুন করে নেওয়া ৩৫০জন মহিলা স্বেচ্চাসেবকদের পর্যায়ক্রমে এ সরঞ্জাম প্রদান করা হচ্ছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies