1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

বাঁশখালীতে প্রশাসনের বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৭১৮ জন পড়েছেন

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। ১৬ ডিসেম্বর ভোরে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়, এরপর শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোঃ গালিব সাদলী, অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত মো: আজিজুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবু ছালেক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী,উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,আনসার ভিডিপি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহজাহান চৌধুরী, সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সেলোমান, বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ,খোকন চক্রবর্তী,সাংবাদিক কল্যাণ বড়ুয়া,বাঁশখালী শিল্পকলা একাডেমী, ও উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন । শিক্ষক প্রনব কুমার দাশ ও বাবলী দাশের সঞ্চালনায় সভায় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস টিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে অংশগ্রহনকারিদের পুরস্কৃত করা হয়। ডিসপ্লে শেষে কাবাডি খেলা চাম্বল ইউনিয়ন একাদশ ও সাধনপুর একাদশের মধ্যে অনুষ্টিত হয় । এতে চাম্বল একাদশ চ্যাম্পিয়ান হয় । পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয় । বিকালে প্রধানমন্ত্রীী শেখ হাসিনা স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে শপথ বাক্য অংশগ্রহন এবং রাতে বাঁশখালী শিল্পকলা একাডেমী শিল্পীরা সংগীত পরিবেশন করেন

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies