1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর উপহার এমপি প্রদত্ত যুব মহিলালীগের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৮৪৮ জন পড়েছেন

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী কর্তৃক প্রদত্ত কম্বল শীতার্থদের মাঝে বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে কম্বল বিতরণ কালে সভাপতিত্ব করেন কাউন্সিলর রোজিয়া সোলতানা। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা যুব মহিলালীগের সভাপতি অধ্যাপিকা রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা,বিশেষ অতিথি বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোছাইন। বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যে এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, কাউন্সিলর প্রনব কুমার দাশ, কাউন্সিলর বদিউল আলম, কাউন্সিলর আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা জাফর আহমদ, ইউপি সদস্য রশিদ আহমদ, নুসরাত জাহান প্রমুখ।

এ সময় সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর মত জনবান্ধব প্রতিনিধিরা। তারই ধারাবাহিকতায় আজ বাঁশখালীর সহস্রাধিক লোকের মাঝে কম্বল বিতরন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে।এ সময় বক্তারা আরো বলেন, বাঁশখালীতে যে উন্নয়নের ধারা বহমান, সে ধারা বাঁধাগ্রস্থ করতে একটি পক্ষ নানা সময়ে নানা ভাবে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে । তা প্রতিহত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies