1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীর শেখেরখীলে সমলয় বেরোধান রোপন প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৮৪৮ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় সমলয় বোরোধান প্রদর্শনীর রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল রবিবার সকালে শেখেরখীল ইউনিয়নের লালজীবন পাড়ায় উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন তালুকদার, সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রাসারন কর্মকর্তা আবু আহমদ তারেক এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তা রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিছবাহ উদ্দিন, কৃষক মোঃ রেজাউল প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন বর্তমান সরকার কৃষি খাতে প্রচুর ভুক্তকি দিচ্ছে কৃষকের সুবিধার্থে। দিন দিন জমি কমে যাচ্ছে , ভিটা বাড়ি হচ্ছে , তাই অল্প জমিতে বেশি চাষ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। সমলয় চাষাবাদ হচ্ছে সমলয় একই সাথে রোপন এবং একই সাথে ধান কাটা সম্ভব হবে। আলাদা ট্রতে বীজ তলা করলে, যন্ত্রের মাধ্যমে কম সময়ে কাজ করা যাচ্ছে। সভায় কৃষির উন্সয়নে ভুমিকা রাখার আহবান জানান। কম জমিতে বেশি ফলন এর আধুনিক সকল সুযোগ সুবিধা গ্রহন করার আহবান জানান। এতে বক্তারা আরো বলেন, চট্টগ্রামের সবজির ৩০%ভাগ জোগান বাঁশখালীর চাষীরা করে থাকে বলে উল্লেখ করেন। সমলয় প্রকল্প সরকার সারাদেশে ১০০টি উপজেলার মধ্যে চট্টগ্রামের বাঁশখালী সহ ৩টি উপজেলায় এ কার্যক্রম করছে। আর বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের লালজীবন এলাকার ৫০ একর জমিতে এ কার্যক্রম করা হচ্ছে বলে পাড়ায় উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies