1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীতে পুলিশের অভিযানে আটক ৪ র‌্যাবের অস্ত্রসহ ১জন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪৮ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ও কাথরিয়া ইউনিয়নের মধ্যবর্তী হালিয়াপাড়া এলাকা থেকে অস্ত্রসহ মো. সাহাব উদ্দিন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়। এ দলে থাকা আরো কয়জন পালিয়ে যায় বলে মামলা সুত্রে জানা গেছে । শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় বাঁশখালী সরল ও কাথরিয়া ইউনিয়নের মধ্যবর্তী হালিয়াপাড়া হালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন উপজেলার সরল ইউনিয়নের সরল গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এ সময় তাদের সাথে থাকা আরো ৪ জন পালিয়ে গেলেও তাদের মামলায় আসামি করা হয়েছে, তারা হলেন জহিরুল ইসলাম, সাবের আহমদ, হেফাজ উদ্দিন, আব্দুল করিম। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে ,যাহার বাঁশখালী থানায় মামলা নং ১৯(১৩/০২/২০২২)। র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঁশখালীর সরল ও কাথরিয়া ইউনিয়নের মধ্যবর্তী হালিয়াপাড়া থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে রক্ষিত তিনটি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি সহ জন কে আটক করেছে বলে জানান ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: কামাল উদ্দিন। তিনি বলেন পুলিশের নিয়মিত অভিযানে অংশ হিসাবে সাজাপ্রাপ্তও ওয়ারেন্ট ভুক্ত জলদীর রুহুল্লাপাড়া এলাকার মৃত ছমির উদ্দিনের পুত্র মুজিবুর রহমান, হাজী মাহামুল্লাহর পুত্র মো: হানিফ,উত্তর জলদী এলাকার বদি আহাম্মদ এর পুত্র মো: রুবেল, সুভাষ বড়ুয়ার পুত্র শিলক বড়ুয়া কে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, এ অভিযান অভ্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies