1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩০ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলর শপথ নিয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে গতকাল রোববার সকালে তাঁদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দীন। প্রথমে নব নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইনকে শপথবাক্য পাঠ করান এবং পরে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, রুজিনা আক্তার ও ছাদেকা নুর খানম বিউটি ও পুরুষ কাউন্সিলর ১নং ওয়ার্ডে আনসুর আলী, ২নং ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া, ৩নং ওয়ার্ডে জমশেদ আলম,৪নং ওয়ার্ডে আরিফ মাইনুদ্দিন, ৫নং ওয়ার্ডে মো. ইসহাক ৬নং ওয়ার্ডে মোঃ আক্তার হোসেন, ৭নং ওয়ার্ডে আবদুল গফুর, ৮নং ওয়ার্ডে প্রণব কুমার দাশ ও ৯নং ওয়ার্ডে বদিউল আলম কে শপথবাক্য পাঠ করান। শপথবাক্য পাঠ করার পরে বক্তব্য রাখেন নব-নির্বাচিত পৌর মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন ও কাউন্সিলরা। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান,সহ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহন শেষে নব নির্বাচিত মেয়র কাউন্সিলর গন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে সাংসদের চট্টগ্রামস্থ বাসায় সৌজন্য সাক্ষাত করেন। পরে রাতে তারা বাঁশখালী পৌরসভা কার্যালয়ে এলে পৌরসভার দায়িত্বরত কর্মকর্তা কর্মচারিরা তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। উল্লেখ্য গত ১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভা নির্বাচনে এডভোকেট তোফাইল বিন হোসাইন বিজয়ী হয়ে বাঁশখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies