1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীর চাম্বলে “বঙ্গবন্ধু জামে মসজিদ” নির্মান কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৭৭৬ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পুর্ব চাম্বল সোনারখিলে “বঙ্গবন্ধু জামে মসজিদ” এর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর নিজস্ব অর্থায়নে এ কাজের উদ্বোধন করেন বাঁশখালীর চাম্বল বড় মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা আবদুল জলিল। ৪০ লক্ষাধিক টাকা ব্যয়ে আধুনিক ডিজাইনের “বঙ্গবন্ধু জামে মসজিদ” নির্মান কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শিফারুল আলম, ইউপি সদস্য আবদুল মাবুদ, দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি জোনাইদ হক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় উদ্বোধন কালে বাঁশখালীর চাম্বল বড় মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা আবদুল জলিল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাঁশখালীতে মসজিদ নির্মান সত্যিই প্রসংশার দাবি রাখে বলে তিনি উল্লেখ করেন। চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী বলেন,আমার ন্বপ্ন ছিল নিজস্ব অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি মসজিদ নির্মান। আপনাদের সকলের সহযোগিতায় আধুনিক এ মসজিদটি নির্মান কাজ শুরু করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আশা রাখি এ কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত আপনারা আমার পাশে থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করলে আপনাদের প্রতি কৃতত্ঞ  থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies