1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালী প্রাণিসম্পদ দপ্তরে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রদর্শনী

সংবাদ দাতা
  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৭৬২ জন পড়েছেন

বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় রেলী, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী ও পুরস্কার অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বাঁশখালী উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তানজীর হোসেন ও ডাঃ শুভ দাশ।

উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অজিন চক্রবর্তী, ফরিদুল আজিম, সুমন কর, জমশেদ আলম প্রমূখ। উক্ত প্রদর্শনীতে বিশের অধিক ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শন করা হয়। পাঁঠা ক্যাটাগরীতে প্রথম পুরস্কার অর্জন করেন কালীপুরের ছাগল খামারী বিকাশ রুদ্র,ছাগী ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পায় কাথারিয়ার মোঃ পারভেজ। বিজয়ীদের পুরস্কার হিসেবে ১৯ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণ কারীদের সান্ত¡না পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাংলাদেশের নিজস্ব জাত এবং মূল্যবান প্রাণিজ সম্পদ। এ সম্পদ রক্ষায় ছাগল পালনে সংশ্লিষ্ট সকলের উদ্যোগী হতে হবে বলে এবং সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies