1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

শেখ হাসিনার হাতে উন্নয়ন ও দেশের জনগন নিরাপদ-এমপি মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৬১৮ জন পড়েছেন

বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের সম্মেলন ও কর্মী সমাবেশ গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় মাঠে অনুষ্টিত হয়। বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নীলকন্ঠ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি। সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু , বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম,দপ্তর সম্পাদক আবু জাফর,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু ছৈয়দ।

বাঁশখালী পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইনের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বাহারছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম ,চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,শেখেরখীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সিকদার, আওয়ামীলীগ নেতা আকতার হোসেন,যুবলীগ নেতা মোঃ মনসুর আলী,পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ,উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, কাউন্সিলর রোজিয়া সুলতানা, বদিউল আলম ,জাফর আহমদ, আবদুদ অদুদ লেদু, প্রনব কুমার দাশ,আজগর হোছাইন,নজরুল কবির সিকদার, আবদুর রহমান, আবদুল গফুর, মোঃ আক্তার হোসেন,মাহমুদুল ইসলাম,মুহিববুল্লাহ, উত্তম কুমার কারন প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালীর সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি বলেন,আওয়ামীলীগ হচ্ছে এদেশের জনগনের ভাগ্য উন্নয়নের ও সাধারন জনগনের দল। একজন শেখ হাসিনার হাতেই এদেশের সকল উন্নয়ন সকল জনগন নিরাপদ। তিনি বলেন,দলে দুর্দিনে যারা পাশে থেকে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে গেছে আগামীতে যে কোন কাজে তাদের মুল্যায়ন করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি কর্মীদের সরকারের কর্মকান্ড গুলো সাধারন জনগনের মাঝে তুলে ধরার আহবান জানান ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies