1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীতে এমপি মোস্তাফিজের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৮০৬ জন পড়েছেন

বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশের সিরিজ বোমা হামলার প্রতিবাদে সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ বুধবার বিকালে অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বাঁশখালী পৌরসভার মেয়র এসএস তোফাইল বিন হোছাইনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও বাঁশখালীর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন,শেখেরখীলের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইবনে আমিন, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম সালাহ উদ্দিন কামাল, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, নীলকন্ঠ দাশ, সেলিম আকতার, পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ হামিদ উল্লাহ, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ, কাউন্সিলর সহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালীর সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি বলেন,বিএনপি জামায়াত গংরা সারাদেশে সিরিজ বোমা হামলা করে আওয়ামীলীগের নেতাকর্মীদের নিচিন্ন করতে চেয়েছিল। কিন্ত তা বাস্তবায়ন করতে না পারায় একে একে গুপ্ত হামলা চালিয়ে দেশের রাজনীতি অস্থির করে তুলেছিল রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ্এসে সেসব অপরাধীদের বিচার সহ দেশের উন্নয়ন করাতে নাখোশ তারা। তিনি বলেন বর্তমান সরকার দেশের প্রতিটি এলাকায় আশানুরুপ উন্নয়ন সাধন করছে উল্লেখ করে তার সুফল সর্বত্র ছড়িয়ে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। দলে দুর্দিনে যারা পাশে থেকে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে গেছে আগামীতে যে কোন কাজে তাদের মুল্যায়ন করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সবাইকে সাথে আধুনিক বাঁশখালী করতে চাই, পদের চেয়ে দল বড়, আপনারা আমাদের শক্তি তা কাজে লাগাতে হবে , ঐক্যবদ্ধ ভাবে সবাইকে সাথে নিয়ে। তিনি বলেন, দেশের জন্য বঙ্গবন্ধুর পরিবারকে ঘায়েল করার জন্য দেশীয় দোসররা সব সময় সজাগ রয়েছে। তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies