1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

বাঁশখালীর ১৩ ইউনিয়নের সাধারন সদস্যদের শপথ গ্রহন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৭৫৩ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩ টি ইউনিয়নের নির্বাচিত সংরক্ষিত ও সাধারন ১৫৬ জন সদস্যদের শপথ গ্রহন (রবিবার ৭ আগষ্ট) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে অনুষ্টিত হয়। এ সময় সংরক্ষিত ও সাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। শপথ গ্রহন শেষে এক আলোচনা সভায় সহকারি কমিশনার(ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় আলোচনায় অংশ নেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সরল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মো: শাহাদত আলম, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান খোন্দকার মোহাম্মদ সালাহ উদ্দিন কামাল, কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইবনে আমিন,
শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কায়েশ সরোয়ার সুমন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন হায়দার,বাঁশখালী একাডেমির পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরের সঞ্চালনায় এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহন ৪ আগষ্ট চট্টগ্রাম জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্টিত হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার মন্ত্রনালনের উপ- পরিচালক বদি উল আলমের সঞ্চালনায় এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৫ জুন বাঁশখালীর ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হয়। চাম্বল ইউনিয়নের নির্বাচনের তারিখ দু,বার ঘোষনা করেও মামলার কারনে নির্বাচন স্থগিত হয়ে যায়। এদিকে দুবার নির্বাচন স্থগিত করায় সাধারন সদস্য প্রার্থীরা উপজেলা সদরে মানববন্ধন করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies