1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে দারুল কারীম মাদরাসার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৬৭৬ জন পড়েছেন

বাঁশখালী পৌরসভার দারোগা বাজার এলাকায় অবস্থিত জলদী দারুল কারীম মাদরাসা ও বাঁশখালী মডেল মাদরাসার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচিত ধর্মীয় আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের আখেরী বয়ান ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় শনিবার রাতে। এর আগে গত বৃহস্পতিবার থেকে মাদরাসা সংলগ্ন মাঠে শুরু হওয়া এই মাহফিল চাম্বল দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা শাহ আবদুল জলিল ও বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার মুহাদ্দিস মাওলানা শাহ আহমদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক ইসলামী স্কলার মাওলানা ওবায়দুল্লাহ হামজা। মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা।

বক্তব্য রাখেন, ইসলামী চিন্তাবিদ আল্লামা আজিজুল হক আল মাদানী, পবিত্র হজের বাংলা অনুবাদকারী আল্লামা ড. শোয়াইব রশীদ মক্কী, মাওলানা মুফতি মাহমুদ আনোয়ার, পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা কাজী আকতার হোসাইন, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা ওবায়দুল্লাহ রফিকী, মাওলানা নুরুল কাদের শাকের, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবু আইমন, মাওলানা খালেদুর রহমান, মাওলানা আনিস বিন আবু বকর, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা ইউনুস। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর পুত্র জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। মাহফিলের সমাপনী দিনে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies