1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪০ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যেগে ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় “প্রাণিসম্পদ প্রদর্শনী” গত শনিবার  সকালে অনুষ্টিত হয়। বিভিন্ন ধরনের পশু পাখি প্রদর্শনী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুপন নন্দী।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মো: তানজীর হোসেন ও ডা: শুভ দাশ এর সঞ্চালনায় এ সময় অতিথি ছিলেন বাঁশখালীর শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, মুক্তিযোদ্ধা আহমদ ছফা,উপজেলা ভেটেরিনারি সার্জন ডা:নাজমুল হক খান, উপজেলা এনজিও সমন্বয়ক নজরুল ইসলাম, বাঁশখালী ডেইরী এসািেসয়েশন এর সভাপতি মো: ফরহাদুল ইসলাম।সভায় সৌখিন পশু পাখি পালনকারি এবং ডেইরি মালিকদের প্রদর্শনীর উপর পুরস্কার প্রদান করা হয়। এতে পুরস্কার প্রাপ্তরা হলেন তারেকুর রহমান, লক্ষী দে, আলমগীর কবির, সোহাগ দেব,অনিল চৌধুরী,ফরহাদুল ইসলাম,হাবিবুর নবী, ফজল কাদের সহ অংশগ্রহন কারিদের পুরস্কৃত করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার খামারিদের উপর গুরুপ্ত আরোপ সহ নানা ভাবে প্রনোদনা প্রদান করে দেশ কে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় দেশে আজ খামারি প্লোট্রি শিল্পে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ ধারাবাহিকতায় বজায় রেখে দেশেকে পুষ্টি ও আমিষ জাতীয় খাদ্য স্বয়ং সংম্পুর্ণতা অর্জনের আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies