1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে প্রশাসনের স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৬০৮ জন পড়েছেন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসুচী প্রহন করেন। ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুজকাওয়াজ অনুষ্টিত হয়। সেখানে অংশগ্রহনকারিদের মাঝে পুরস্কার বিতরণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মুত্তিযোদ্ধা কালীন কমান্ডার ডাঃ আবু ইউসুফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সহকারি কমিশনার(ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম, বাঁশখালীর সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম সিকদার, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কালীন সময়ের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা আহমদর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সরলের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সাধনপুরের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল। সভায় বক্তারা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের সর্বস্তরের জনগনের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য অনেক পদক্ষেপ গ্রহন করেছে বীর নিবাস, মুক্তিযোদ্ধা সন্মানী সহ নানা ভাবে উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা বজায় রাখতে দেশের স্বার্থে বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করার আহবান জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies