1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বাঁশখালী‌তে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী হ্যামিলনের বাঁশীওয়ালা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ভূতের বারো পুত বাঁশখালী পৌরসভায় ঈদুল আজহায় অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ জাপানের নিগাতা শহর ও Rissho Kosei-kai-এর প্রতিষ্ঠাতা বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা

বাঁশখালীতে সিপিপি ইউনিট টিম লিড়ারদের কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৫৪৩ জন পড়েছেন

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিট টিম লিড়ারদের দিনব্যাপী কর্মশালা গতকাল অনুষ্টিত হয়। উপজেলা অফিসার্স কাব হলরুমে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপির) সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি)র উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারি কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিপিপির উপজেলা টিম লিড়ার মোঃ ছগীর, মোঃ হারুন, সহযোগিতায় মিঠু কুমার দাশ প্রমুখ।

সভায় বক্তারা বলেন,ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি)র স্বেচ্ছাসেবকরা যে কোন দুর্দিনে সাধারন জনগনের পাশে থেকে যে দায়িত্ব বোধের পরিচয় রাখে তার জন্য ধন্যবাদ জানান। আগামী এপ্রিল থেকে দুর্যোগ মৌসুম শুরু হবে তাই সে সময়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়। উল্লেখ্য বাঁশখালীর ১০টি ইউনিয়নে ৭১টি ইউনিটে ১৪২০জন স্বেচ্ছাসেবক রয়েছে। যারা যে কোন দুর্যোগে দুর্যোগপুর্ণ সাধারন জনগনের পাশে থেকে সহযোগিতা করেন। বিগত ঘূর্ণিঝড় সিত্রাং সহ যে কোন দুর্যোগে সিপিপির স্বেচ্ছাসেবকরা যে ভুমিকা রেখেছে তা প্রশংসার দাবী রাখে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies