1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

বাঁশখালীতে আওয়ামীলীগের ৭ মার্চের আলোচনা সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৬০৬ জন পড়েছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যেগে জাতির জনকের প্রতিকৃর্তি পুস্পস্তবক অর্পন করা হয়। বাঁশখালী আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কুমার দাশের সঞ্জালনায় সভায় আলোচনায় অংশ নেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী পৌরসভার মেয়র এস.এম তোফাইল বিন হোছাইন,বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কফিল উদ্দিন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা, বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নীলকন্ঠ দাশ,আলাওল মাসুদ,জাহেদ আকবর জেবু, বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ,উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন,শিহাব উল হক সিকদার, মো: ইমরুল হক ফাহিম, নাঈম উদ্দিন মাহফুজ, এম.এ.আউয়াল টিপু,আনিসুজ্জামান আবিদ, জয়নাল আবেদীন, মো: রুবেল প্রমুখ।
সভায় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ছিল বাঙ্গালী জাতির প্রেরনা। যে ভাষনের সুত্র ধরে এদেশের নিরস্ত্র জনগনের দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা ছিনিয়ে আনে। তিনি বলেন , দেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তখনই দেশবিরোধী চক্র নানা ভাবে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করার জন্য চক্রান্ত করছে। দেশবিরোধী চক্রের ব্যাপারে সতর্ক থেকে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies