1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালী মডেল সরকারি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৭১৫ জন পড়েছেন

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছে। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত ও সভ্য। তাই সরকার শিক্ষিত জাতি গঠনের জন্য কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সোমবার বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এ কথা বলেন। সোমবার সকালে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, পৌরসভার মেয়র এসএম তোফাইল বিন হোছাইন ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশবাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এতে সংবর্ধিত অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র এসএম তোফাইল বিন হোছাইন, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামাল উদ্দীন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ এর স্বাগত বক্তব্য ও শিক্ষক শাহ আলম এর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ,ইউআরসি মোঃ সেলিম উদ্দিন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর মোঃ ছিদ্দিক, সৈয়দ আবু সুফিয়ান, কালীপুরের চেয়ারম্যান আনম শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নীলকন্ঠ দাশ, সাবেক সভাপতি এডভোকেট নুরুল আবছার, উত্তম কুমার কারন, কাউন্সিলর রোজিয়া সুলতানা, আবদুল অদুদ লেদু, মাহমুদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,তুষিত কুমার বড়ুয়া,হারাধন কান্তি দাশ, রবিউল হানান, শৈবাল দাশ, ঋত্বিক দাশ, সুমি দাশ, তাহমিনা সুলতানা, পম্পা সরশীষ বিশ্বাসসহ পৌরসভার কাউন্সিলর গন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies