1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় চাম্বল একাদশ বিজয়ী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৭৯০ জন পড়েছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শনিবার বিকালে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী খেলা চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশ বনাম ছনুয়া ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে অনুষ্টিত খেলায় ১-০ গোলে চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশ বিজয়ী হয়।
উদ্বোধন ও খেলা শেষে পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ,খেলায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি)খোন্দকার মাহমুদুল হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম.হারুনুর রশিদ, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক কল্যাণ বড়ুয়া সহ দায়িত্বশীল কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবদুল করিম, সহকারি ছিলেন ইফতেখার হোসেন, জাহিদ হোসেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশের একমাত্র গোলদাতা জাহিদ হাসান কাফি। রবিবার খেলা পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ একাদশ বনাম পুকুরিয়া ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে অনুষ্টিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies