1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে কৃষি অধিদপ্তরের কৃষি প্রযুক্তি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৭৪১ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহমেদ তারিফের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওকতুজ্জামান,গন্ডামারার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ওসমান গণি প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাঁশখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে। আমাদের সকল জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বিদেশি ফলমূলের পাশাপাশি আমাদের দেশীয় ফলমূলের প্রতি আগ্রহী হতে হবে। তাহলে বাজারে ভালো দাম পেয়ে আমাদের দেশীয় কৃষকরা লাভবান হবে এবং কৃষির প্রতি আরও বেশি আগ্রহী হবে। একই সাথে ছাদ বাগানের প্রতিও আমাদের আগ্রহী হতে হব্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত কৃষি মেলায় নানা ধরনের ফলজ বনজ ঔষধি চারাসহ নানা ধরনের উৎপাদিত পন্য প্রদর্শনী করা হবে। বাঁশখালীতে যে পরিমান কৃষি পন্য শাকসবজি সহ অন্যান্য জিনিস তা বাঁশখালীর চাহিদা পূরন করে দেশের বিভিন্নস্থানে রপ্তানি হচ্ছে বলে সভায় উল্লেখ্য করেন। মেলায় আগত বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি চারা সাধারন ক্রেতারা চাহিদা অনুসারে কেনার পাশাপাশি কৃষি অধিদপ্তরের উদ্যোগে চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies