1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে পন্ডিত শান্তিপ্রিয় মহাস্থবিরের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৭১৫ জন পড়েছেন

বাঁশখালী বৌদ্ধ সমিতির প্রধান উপদেষ্টা ও শীলকুপ জ্ঞানোদয় বিহারের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত শ্রীমৎ শান্তিপ্রিয় মহাস্থবিরের ১২তম প্রয়ান দিবসে স্মরণ সভা গত বুধবার অনুষ্টিত হয়।শীলকুপ জ্ঞানোদয় বিহারের লোহাগড়া উত্তর পুরানগড় সংঘশ্রী বিহারের অধ্যক্ষ শ্রীমৎ লোকপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার সাংগঠনিক সম্পাদক শ্রীমৎ জ্ঞানরতœ মহাস্থবির, আর্শীবাদক ছিলেন বাঁশখালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি সদ্ধর্মরশ্নি ধর্মপাল মহাস্থবির, উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ও শীলকুপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্থবির। স্মরণসভায় স্মৃতিচারন করেন বাঁশখালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক কর্মবীর দেবমিত্রমহাস্থবির, দক্ষিন জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ তিলোকানন্দ মহাস্থবির, সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ মৈত্রীজিৎ মহাস্থবির,কোন্ডওএ ভিক্ষু, বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুব্রত বড়ুয়া, শীলকুপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভুপাল বড়ুয়া, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া।

অনুষ্টানে সংবর্ধিত অতিথি ফ্রান্স প্রবাসী তুষিত বড়ুয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শীলকুপ জ্ঞানোদয় বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া ও আবাসিক ভিক্ষু শান্তবিনীত এর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, প্রয়াত শ্রীমৎ শান্তিপ্রিয় মহাস্থবির ছিলেন এলাকার ধর্মীয় শিক্ষা ও শান্তি শৃংখলা বিরাজে এক অগ্রদূত ছিলেন। সভায় গ্রামবাসী তথা বাঁশখালী বাসীর পক্ষ থেকে প্রয়াত শ্রীমৎ শান্তিপ্রিয় মহাস্থবিরের স্মৃতি চৈত্য নির্মানের উদ্যোগের কথা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies