1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা বাঁশখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত বাঁশখালীতে “ভূমিসেবা মেলা” উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরো’র মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া জাপানের মিনোবুসান কুওনজি মন্দির জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন

বাঁশখালীতে বিদ্যাবাড়ির বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৮৯৪ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলের ১৭ টি সামাজিক সংগঠনের মধ্যে ১০ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বাহারছড়ার বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা,কক্সবাজারের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, জসিম উদ্দীন পিপিএম এর উদ্যোগে চারা রোপন ও বিতরণ করা হয়। গত ৭ জুলাই আলোকিত পাঠাগার বিদ্যাবাড়ি এলাকা থেকে এ চারা বিতরণ ও রোপন কার্যক্রম উদ্বোধন করেন। হাজীগাঁও অগ্রণী কাব, পুকুরিয়া, স্বপ্নতরী সংঘ, কাথরিয়া, আলোকিত রতœপুর, বাহারচরা, রতœপুর তরুণ শেকড়, বাহারচরা, বাঁশখালা একতা সংঘ, বাহারচরা, উই ফর য়্যু, কাথরিয়া, চতুষ্কোণ, পুইছড়ি, খানখানাবাদ যুব উন্নয়ন পরিষদ, আল কুরআন একাডেমি, রতœপুর, পূর্ব কাথরিয়া স্বপ্নসিঁড়ি কাব,কাথরিয়া, বোঁচা ফকির স্মৃতি সংঘ, বাহারচরা, দক্ষিণ ইলশা আলোকবর্তিকা, বাহারচরা, বরুমছড়া জাগরণী, পুকুরিয়া, ১নং পাড়া সমাজ উন্নয়ন সংস্থা, ছনুয়া ও দীপশিখা পাঠাগারকে এ চারা বিতরণ করা হয়।

চারা বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন ও কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন আবহাওয়াবিদ আবুল মনসুর, ইউপি সদস্য এনামুল হক, সমাজসেবক আবদুল্লাহ, বাঁশখালা একতা সংঘের সভাপতি রিয়াদ ও সেক্রেটারি রোকন মোহাম্মদ আবদুল্লাহ,বিদ্যাবাড়ি পাঠাগারের কর্মকর্তাগণ। অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জলবায়ুু পরিবর্তনের ফলে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে, তাই নিজ নিজ অবস্থান থেকে বনায়ন করার আহবান জানান। উল্লেখ্য ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এর মাধ্যমে দশ হাজার করে চারাগাছ বিতরণ করে আসছেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies