1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীতে জাতীয় শোক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৩৩ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, আলোচনা ও স্কুল কলেজের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, থানা প্রশাসন, স্বেচ্ছাসেবকলীগ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে র‌্যালী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: শফিউর রহমান মজুমদার, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান,বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী পৌরসভার মেয়র এস.এম তোফাইল বিন হোছাইন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় স্কুলের শিক্ষার্থীরা ছড়া কবিতা ও গান পরিবেশন করেন । অনুষ্টানে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থীদের অংশ গ্রহনে ছড়া কবিতা, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন, জাতির জনকের জন্ম না হলে এ জাতি কখনও স্বাধীনতার স্বাদ পেত না। সে জাতির জনককে দেশের দোসররা স্বপরিবারে হত্যা করে। আজ জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের শিখরে যখন অবস্থান করছে তখন আবারো তারা দেশের বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র করছে ,তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies