1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১২৮৩ জন পড়েছেন

বাঁশখালী উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে জালিয়াঘাটা সপ্রাবি ৯-০ গোলে উত্তর চাম্বল সপ্রাবিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে দক্ষিণ সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে পুঁইছড়ি সোলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজেমী, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হালদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ ছিদ্দিক। বাঁশখালী সপ্রাবির প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান।
এতে বাঁশখালী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকসহ অসংখ্য দর্শকের উপস্থিতিতে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জালিয়াঘাটা সপ্রাবির আতিকুল ইসলাম ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে সেরা খেলোয়াড় দঃ সাধনপুর সপ্রাবির সানিয়া আক্তার ও সেরা গোলদাতা নির্বাচিত হয় সুমাইয়া ইয়াছমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies