1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

বাঁশখালীতে সাংবাদিকদের সাথে এডভোকেট জিয়াউদ্দিনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৬১৩ জন পড়েছেন

চট্টগ্রাম আইনজীবি সমিতির তিন বারের সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক এর্টনি জেলারেল এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন বাঁশখালীর কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরের একটি হোটেলে তিনি মতবিনিময় কালে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতার অভিমত ব্যক্ত করে বলেন, আমার পিতা এডভোকেট আবদুস সবুর ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সহ কলকাতা ইসলামীয়া কলেজে অধ্যযয়কালে বেকার হোস্টেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুমমেট ছিলেন । এছাড়া আমি দীর্ঘ সময় আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুপ্তপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৮৯ সালে পাথরঘাটা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, ১৯৯৪ সালে বঙ্গবন্ধু ল’ টেম্পল ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ও ১৯৯০ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন এবং ২০০৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি।
বাঁশখালী সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চাইব, দল যদি মনোনয়ন দেয় তাহলে সবাইকে সাথে নিয়ে কাজ করব আর যদি সা দেয় তাহলে দলের একজন কর্মী হিসাবে এলাকার উন্নয়ন কাজ করব বলে অভিমত প্রকাশ করেন। এ সময় বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারন সম্পাদন লায়ন মোহাম্মদ আইয়ুব, অর্থ সম্পাদক আবু ওয়াইদা আরাফাত সহ বাঁশখালীতে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের সংবাদকর্মীদের উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies