1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

জেলায় শ্রেষ্টত্ব অর্জনকারি ফুটবল ও কাবাড়ি দলকে বাঁশখালী প্রশাসনের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১০ জন পড়েছেন

বাঁশখালী উপজেলা প্রশাসন এর উদ্যোগে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতায় অঞ্চল রানার্স আপ বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় কাবাডি দল এবং বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন সরলের ৬৪ নং জালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবল খেলোয়াড়দেরকে সংবর্ধিত করা হয়। মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর)সকালে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন ক্রীড়াঙ্গনে বাঁশখালীর সুনাম রয়েছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জালিয়াঘাটা সপ্রাবি ও বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় আমাদেরকে গৌরবান্বিত করেছে। উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে আগামীতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবো। ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতযোগিতায় দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় কাবাডিতে অঞ্চল পর্যায়ে রানারআপ। দলটি বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে পটিয়া উপজেলা, ডাবলমরিং থানা, পাহাড়তলী থানা ও চাঁন্দগাও থানাকে পরাজিত করে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উপ- অঞ্চল পর্যায়ে কক্সবাজার জেলাকে ও রাঙ্গামাটি জেলা কে পরাজিত করে উপ- অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অঞ্চল পর্যায়ে সিলেট উপ অঞ্চল কে হারিয়ে ফাইনালে কুমিল্লা কাছে পরাজিত হয়ে রানারআপ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আহমদ ছফা,বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককেএম মঈন উদ্দিন , বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, ওলামালীগের সভাপতি মাওলানা আক্তার, ক্রীড়া সংগঠক মনজুর আলম, মোঃ আইজাজ সানি, আবদুল খালেক, হামিদ খান, হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক রুবেল কুমার দে বলেন, ছেলেরা সুযোগ সুবিধা পেলে জাতীয় পর্যায়ে খেলােয়াড় হওয়ার সম্ভাবনা আছে। কুমিল্লা অঞ্চলের অবৈধ খেলোয়াড় এর বিপক্ষে কতৃপক্ষ আমাদের অভিযোগ বিবেচনায় নেয়নি। বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলায় খেলার যোগ্যতা অর্জন করে জেলা পর্যায়ে যথাক্রমে মিরসরাই মালিয়াশ সপ্রাবিকে ৪-০ গোলে, ফটিকছড়ি রাঙাপানি চা বাগান সপ্রাবি ট্রাইব্রেকারে ৪-২ গোলে, হাটহাজারী ফরহাদাবাদ সপ্রাবিকে ১-০ গোলে এবং পটিয়া সুচক্রদন্ডী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবৃরেকারে ৪-৩ গোলে পরাজিত করে জেলা পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাঁশখালীর প্রতিনিধিত্বকারী দলটি এবার জেলার প্রতিনিধিত্ব করবে বিভাগীয় পর্যায়ে। প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ইউনুচ বলেন, আশা করছি ছেলেরা বিভাগীয় পর্যায়ে ভাল ফলাফল বয়ে আনবে। যারা আমাদেরকে আর্থিক, কায়িক ভাবে সমর্থন করেছে সবাইকে কৃতজ্ঞতা। তিনি আরো বলেন প্রশাসনের পক্ষ থেকে এমন সম্মাননায় ছেলেরা অনুপ্রানিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies