1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন

বাঁশখালীতে আওয়ামীলীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৭ জন পড়েছেন

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ সন্ত্রণালয় সম্পর্কিয় সংসদীয় কমিটির সদস্য, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আরো দীর্ঘ জীবন লাভ করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে হবে। তিনি বেঁচে থাকলে এদেশের মানুষ নিরাপদে এবং শান্তিতে থাকবে এবং দেশের উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগন শান্তিতে ও স্বত্তিতে রয়েছে তা যেন দীর্ঘস্থায়ী হয় তার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে। তিনি শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা,সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট তোফাইল বিন হোছাইন, খানখানাবাদের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন,কাথরিয়ার চেয়ারম্যান ইবনে আমিন,যুব মহিলালীগের সভাপতি রওকাতুন নুর চৌধুরী প্রিয়তা, মোস্তাক আলী চৌধুরী টিপ,আকতার হোসেন, জাহেদ আকবর জেবু,নুরুল আকতার তালুকদার, এম.এম মালেক মানিক প্রমুখ ব্ক্তব্য রাখেন ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে
আলোচনা সভা শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খতনে কোরান ও দোয়া মাহফিল বৃহস্পতিবার সকালে অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, আওয়ামীলীগ নেতা আকতার হোসেন, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগৈর সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ফরহাদুল ইসলাম,উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, মিজান সিকদার, মাওলানা দিদারুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এদেশ ও জনগনের জনগন নিরাপদ , তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আরো বেশিদিন আমাদের মাঝে বেঁেচ থেকে বাংলার জনগনের সেবা করতে পারেন সেই দোয়া কামনা করছি আল্লাহর দরবারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies