1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

বাঁশখালীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৭৭ জন পড়েছেন

বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমন,বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ও জনসভায় অংশ গ্রহন নিশ্চিত করার লক্ষে এক মতবিনিময় সভা শুক্রবার বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে পৌরসভা যুবলীগের আহবায়ক মো: হামিদ উল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ফরহাদুল আলম, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক জাহেদুল হক মার্শাল।
পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক সম্পাদক উত্তম কারণ ও মাহামুদুল ইসলাম এর সঞ্চানলায় এ সময় আলোচনায় অংশ নেন কালীপুরের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ির চেয়ারম্যান কফিল উদ্দিন, বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট এস.এম.তোফাইল বিন হোছাইন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, যুবলীগ নেতা গাজী আনোয়ার হোসেন, ফরিদুল আলম, আরিফুর রহমান, ওসমান গণি, নুর হোছাইন, সিরাজউদ্দৌল্লা, মিজান সিকদার, আবু রাশেদ মুনির, আরফাত চৌধুরী, ইমরুল হক চোধুরী ফাহিম, আমির মিয়া, আবুল কালাম চৌধুরী, মোঃ ওসমান, আতা উল্লাহ, মনজুরুল আলম, ফিরোজ শাহী, ডা: মো: আমিন,দেবী রুদ্র, মাওলানা গোফরান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার মানে উন্নয়ন ও জনগনের সরকার। এ সরকার দেশ ও জনগনের স্বার্থে সকল ধরনের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা ও বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের ইতিহাসে অবিস্বরনীয় দিন হয়ে থাকবে ২৮ অক্টোবর,এ দিন বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের মাধ্যমে। এদিনে ঁজনগন ও উন্নয়নের স্বার্থে আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিনত করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies