1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীতে রোকেয়া দিবসে ৫ নারী পেল জয়িতা সন্মাননা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১২১৭ জন পড়েছেন

“নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে র‌্যালী , আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্টিত হয়। শনিবার সকালে বাঁশখালী উপজেলা অফিসার্স কাব হলরুমে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “ জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন এবং আলোচনা অংশ নেন বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সহকারি কমিশনার (ভুমি) মো: আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত শুধাংশু শেখর হাওয়াদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুপন নন্দী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জিয়াউল কাদের, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক শিহাব সিকদার প্রমুখ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতা সংবর্ধনা প্রাপ্ত জয়িতারা উপস্থিত ছিলেন। অনুষ্টানে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী,‘সফল জননী নারী’ ক্যাটাগরি শিক্ষিকা মনজু ভট্রাচার্য্য,‘অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী অর্জনকারী নারী’হুমাইরা খানম, ‘শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ মনোয়ারা বেগম,‘ নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারীতে’ সাজেদা বেগমকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies