1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

বাঁশখালীতে আরকেকে’র শিক্ষা সামগ্রী বিতরণে আলোকিত মানুষ হওয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৭ জন পড়েছেন

রিস্সো কোসেই-কাই বাংলাদেশ(জাপানী বৌদ্ধ ধর্মীয় সংগঠন) এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী (স্কুল ব্যাগ,খাতা, কলম,পেন্সিল,রবার) বিতরণ করা হয়। বাঁশখালীর চাঁদপুর বেলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বুধবার সকালে চাঁদপুর বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিস্সো কোসেই-কাই বাংলাদেশের ব্রাঞ্চ প্রধান রেভারেন্ট মোরি মাসানোবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিস্সো কোসেই-কাই বাংলাদেশ এনজিও এর বোর্ড অব ডিরেক্টর দিলীপ বড়ুয়া,রিস্সো কোসেই-কাই বাংলাদেশের সহকারি ব্রাঞ্চ প্রধান ও জেনারেল ম্যানেজার কল্লোল বড়ুয়া, রিস্সো কোসেই-কাই বাংলাদেশের সহকারি ব্রাঞ্চ প্রধান ও এনজিও প্রকল্প কর্মকর্তা অনুজ বড়ুয়া, রিসসো কোসেই-কাই বাংলাদেশের হিসাব রক্ষক দিপলু বড়ুয়া, পুকুরিয়ার প্যানেল চেয়ারম্যান মো: ফরিদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রিস্সো কোসেই-কাই বাংলাদেশের বাঁশখালী শাখার সুনীন (এরিয়া লিডার) ও বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া। সহকারী লিডার প্রকাশ বড়ুয়ার সঞ্চালনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাঁশখালীর চাঁদপুর বেলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রেমানন্দ চৌধুরী, সাংবাদিক তাফহীমুল ইসলাম, শিক্ষিকা প্রথমা চৌধুরী প্রমুখ।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিস্সো কোসেই-কাই বাংলাদেশের ব্রাঞ্চ প্রধান রেভারেন্ট মোরি মাসানোবু বলেন,শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে পিতা মাতাকে শুভেচ্ছা ও শুভ সকাল বলে দিনের কার্যক্রম শুরু করতে হবে। পিতা মাতা ও শিক্ষকদের আদেশ উপদেশ মেনে এগিয়ে গেলে সত্যিকার অর্থে জীবনের লক্ষ্যে পৌঁছতে পরবে। তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান। উল্লেখ্য রিস্সো কোসেই-কাই বাংলাদেশ (বৌদ্ধ ধর্মীয় সংগঠন) এর এনজিও শাখার মাধ্যমে বিভিন্ন সমাজসেবা মুলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় বাঁশখালীর চাঁদপুর বেলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২শত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies