1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে ইপসার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬১৩ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর সহায়তায় স্থানীয় উদ্যোমী তরুণদের গঠিত যুব ফোরামের সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ৪ জুলাই বৃহস্পতিবার। খানখানাবাদের কদমরসুল এলাকার হয়রত নুরে মুস্তফা (সাঃ) আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয় এবং ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন হয়রত নুরে মুস্তফা (সাঃ) আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনছুরুল আলম। তিনি যুবদের এ কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্ক্রম চলমান রাখার জন্য অনুরোধ করেন। চারা বিতরণ ও রোপন অনুষ্টানে উন্নয়নকর্মী ও সাংবাদিক কল্যাণ বড়ুয়া, ইপসার কর্মকর্তা আবদুল কাইয়ুম সিকদার, শিক্ষক আকিব উল্লাহ, ইপসার খানখানাবাদের যুব ফোরামের সদস্য ওয়াজিহা ইসলাম মাইশা, মারুফ এলাহী, আরিফ বখতেয়ার, মোহাম্মদ তামিম,তামজীম ইসলাম তৌসিফ, রিদুয়ানুল হক, নিগার সুলতানা তাহিয়া, নাদিরা ফৈয়জিয়া সহ শিক্ষক শিক্ষিার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য উন্নয়ন সংস্থা ইপসা আন্তজার্তিক দাতা সংস্থা সিজেআরএফের সহায়তায়“বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকার ও প্রয়োজনীয়তা নিশ্চিতকরণ প্রকল্প” বাঁশখালী উপজেলার দূর্যোগ প্রবন এলাকায় বাস্তবায়ন করে। এ প্রকল্পের আওতায় গঠিত যুব ফোরামের সদস্যরা বাংলাদেশ ব্যাপী সরকারের বৃক্ষ রোপন কর্মসূচি ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ,দুর্যোগ হ্রাসে স্মার্ট হবে বাংলাদেশ “এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীর খানখানাবাদে ইপসার যুব ফোরামের সদস্যরা বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করে। যুব ফোরামের সদস্যরা ভবিষ্যৎ এ আরও সামাজিক ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে আরও কাজ করবে বলে অঙ্গীকার করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies