1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

বাঁশখালী পৌরসভা বিএনপির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩৮৫ জন পড়েছেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাঁশখালী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি,সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো:ইব্রাহীম খলিল। প্রধান আলোচক ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমেদ। এই সময় বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন এর ব্যাপারে এ প্রতিক্রিয়ায় বলেন, “প্রিয় পৌরবাসী,আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে বাঁশখালী পৌরসভার ৯ টি ওয়ার্ডে গণ-ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়ে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ৭ মার্চ ৭ নং ওয়র্ডে শুরু করে কাল ২৬ মার্চ ৩ নং ওয়ার্ডের মাধ্যমে শেষ করি। প্রতিটি ইফতার মাহফিলে এলাকার সর্বস্তরের নেতাকর্মী,বয়োবৃদ্ধ মুরুব্বি, আলেম ওলামা থেকে আরম্ভ করে তরুণ যুবসমাজের স্বতস্ফুর্ত উপস্থিতি আমাকে চিরঋণী করে রেখেছে। আপনাদের এ ভালোবাসার ঋণ কখনো আমার পক্ষে শোধ করা সম্ভব নয়,শুধু মহান আল্লাহ পাকের দরবারে কায়মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের এ ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি, আপনাদের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি সে তাওফিক দান করেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের অকান্ত পরিশ্রম এবং আন্তরিক সহযোগিতার কারণে প্রতিটি ইফতার মাহফিল সফল ভাবে শেষ করতে পেরেছি,দলের সেসব নি:স্বার্থ নেতাকর্মীদের প্রতি,যাদের সহযোগিতা না হলে আমার পক্ষে এ ধরণের বিশাল একটা কর্মসুচি সফলভাবে সম্পন্ন করা কখনো সম্ভব হতো না।সবে য়ে বেশি ঋণী হয়ে থাকলাম সেসব নেতাকর্মীদের প্রতি যারা আমি না বলার পরে-ও আর্থিক সহায়তা, পরামর্শ এবং সাহস দিয়ে প্রতিটি ইফতার মাহফিল সফল ভাবে শেষ করার পেছনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন তাদের প্রতি।অধিকন্তু যারাস্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে সুশৃঙ্খল ভাবে ইফতার মাহফিল শেষ করতে অমানুষিক পরিশ্রম করেছেন তাদের প্রতি।আবারো অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পৌরবাসীসহ যাদের সার্বিক সহযোগিতায় এ আয়োজন শেষ করতে পেরেছি” ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies