1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালী পুঁইছড়িতে নাগরিক সমাজ – সতর্ক করলেন ভূমিদস্যুদের

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১১১১ জন পড়েছেন

চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার পুইঁছড়িতে ধূলোবালিমুক্ত পরিবেশ নিশ্চিত করার নিমিত্তে ‘সেভ দ্যা ন্যাচার’ শীর্ষক আলোচনা সভা পুইছড়ি ইউনিয়ন পরিষদের মাঠে গতকাল মঙ্গলবার বিকা‌লে সম্পন্ন হয়। ‌মোঃ ওখান উদ্দিন শাকিবের সঞ্চালনায় এ সময় নাগরিক সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জামাল চৌধুরী, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী, রোটারিয়ান মুবিনুল হক মুবিন, সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী পলাশ, জসিম উদ্দিন, মাষ্টার মাকসুদুল ইসলাম, গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট রায়হান সোবহান, মীর আরশাদুল হক, এসআই গোলাম সরওয়ার, আবদুর রাজ্জাক রাজু, ডা. নুরুল ইসলাম, আবু তাহের, ইনসাফুর রহমান চৌধুরী, আরিফ মঈনুদ্দিন, সাংবাদিক দিদারুল ইসলাম, মিসবাহ উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পুইঁছড়িতে আইনশৃঙ্খলা রক্ষা, ভূমিদস্যু, বালুখেকো, মদ-জোয়া দূরীকরণ এবং জলকদর খালে গড়ে উঠা অবৈধ স্থাপনা সহ বিভিন্ন অপরাধ নির্মূলে সবাইকে সর্বাত্মকভাবে এগিয়ে আসতে হবে।’
উল্লেখ্য, সম্প্রতি পূর্ব পুইঁছড়ি পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদ এবং রাস্তায় ধূলোবালির রাজত্বে পরিবেশ বিনষ্টের প্রতিবাদ করায় সাধারণ ছাত্রসহ ১০ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করা করে বালুখেকো সিন্ডিকেট। নাগরিক সমাবেশে বক্তারা এর তীব্র নিন্দা জানিয়েছে। এ সময় প্রতিবাদী ছাত্রদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনৈতিক, অবৈধ, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দিকনির্দেশনা দেয়া হয়।
নাগরিক সমাবেশে এ সময় ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি, সংগঠন প্রতিনিধি, ছাত্রপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
উ‌ল্লেখ‌্য বাঁশখালীর পুইছ‌ড়ির পাহা‌ড়ি এলাকা ও ছড়া থে‌কে এক‌টি সংঘবদ্ধ চক্র অ‌বৈধভা‌বে বা‌লি উ‌ত্তোলন ও বি‌ক্রি ক‌রে এলাকার প‌রি‌বেশের ক্ষ‌তিসাধন এবং রাস্তাঘাট নষ্ট করার প্রতিবাদ কর‌লে উল্টে তা‌দের বিরু‌দ্ধে মামলা সহ নানা ধর‌নের হুম‌কি দম‌কি দি‌য়ে আস‌ছে । প্রশাস‌নের পক্ষ থে‌কে বার বার অ‌ভিযান প‌রিচালনা করা হ‌লে ও এ অপরাধীরা নানা ভা‌বে‌ আই‌নের বা‌হি‌রে র‌য়ে যা‌চ্ছে ব‌লে অ‌ভি‌যো‌গে প্রকাশ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies